|| ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ নারী মাদক ব্যবসায়ী আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২১
ঠাকুরগাঁও পীরগঞ্জে শনিবার গভীর রাতে উপজেলার ১১নং বৈরচুনা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) র সদস্যরা হাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল সহ শেফালী নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করে।
জানা যায়,মাদক ব্যবসায়ী আটককৃত সেই নারী পীরগঞ্জ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনর স্ত্রী।
বিসস্থ সূত্রে জানা যায়,এই সেফালী ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রি করে আসছিলেন দীর্ঘ দিন ধরে।বিজিবি কড়া প্রহরায় তাকে ধরতে সক্ষম হয়।
এ বিষয়ে আটককৃত নারী সেফালীর বিরুদ্ধে মাদক আইনে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে ।
গত ৪ জুলাই রবিবার বিকেলে মাদক ব্যাবসায়ী নারীকে জেল হাজতে প্রেরণ করা হয়।মাদকের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ পীরগঞ্জ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.