|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
একদিন ভারতে ৩৩০৩ জনের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২১
প্রাণঘাতি করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩০৩ জনের মৃত্যু হয়েছে। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে হিন্দুস্তান টাইমসের একটি নিউজে এস তথ্যে বলা হয়,
গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩৩০৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭০ হাজার ৩৮৪ মতো।
এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন। রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ১০ হাজার ৭৬৩ জনের, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.