|| ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
মাইক্রোবাসের চাপায় এএসআই মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২১
চট্টগ্রামে সংকেত না মেনে চান্দগাঁও থানার পুলিশ সদস্য কে চাপা দিয়েছে একটি মাইক্রোবাস,
এতে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)
নিহত হয়েছেন, আহত হয়েছেন এক কনস্টেবল। শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান।
নিহত কাজী মো. সালাউদ্দিন লক্ষীপুর সদর থানার নাদেরুজ্জামানের ছেলে।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন বলে জানান । আহত হয়েছেন কনস্টেবল মো. মাসুম। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া
দৈনিক বাংলার অধিকার কে জানান , টহল ডিউটিতে থাকা সালাউদ্দিন ভোর পাঁচটার দিকে মেহরাজ খান চৌধুরী ঘাটা এলাকায় শহরের দিকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসকে থামার সংকেত দিয়েছিলেন কিন্তু মাইক্রোবাসটি না থেমে সামনে দাঁড়িয়ে থাকা সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে চান্দগাঁও থানার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.