|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
অর্থপাচার কারীর তথ্য সরকারের কাছে নেই: অর্থমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২১
কারা অর্থপাচার করছে তাদের তথ্য সরকারের কাছে নেই জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন এই সংক্রান্ত তথ্য কারও কাছে থাকলে তা সরকারকে দিতে অনুরোধ জানিয়েছেন।
সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ আনার পর পর অর্থমন্ত্রী সোমবার সংসদে বলেন, ‘কারা দেশের টাকা নিয়ে যায়, সেই তালিকা আমার কাছে নেই।’ বিরোধী সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পাচারকারীদের নামগুলো আমাদেরকে দিন।
তাদের ধরা আমাদের জন্য সহজ হবে। অর্থ পাচার ঠেকাতে সরকার সক্রিয় রয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, এখনও পাচারকারীদের অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই। কোন অর্থ পাচারকারী চক্রগুলো আইনের বাহিরে থাকবেনা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.