|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সংসদে বাজেটের নিয়ে আলোচনা শুরু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুন, ২০২১
প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য সংসদের মূলতবি অধিবেশন শুরু চলছে আলোচনা।
গত দুই দিন বিরতির পর আজ রবিবার (৬ জুন) সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় এ মূলতবি অধিবেশন।
আগামীকাল সোমবার (৭ জুন) সম্পূরক বাজেট পাস হবে বলে কার্যসূচিতে উল্লেখ জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা মতো সাধারণ আলোচনা চলতে পারে। করোনা সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.