|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আজ গ্যাস থাকবে না ঢাকার দুই সিটিতে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুন, ২০২১
গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আজ রাজধানীর বেশ গুরুত্বপূর্ণ কয়েকি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এগুলো হলো দুই সিটির সায়দাবাদ, মুগদা, কমলাপুর, মানিক নগর, যাত্রাবাড়ি এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস।
তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা রেল সংযোগ- লাইন, টিটি পড়া হতে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রোববার দুপুর ১টা হতে বিকেল ৫টা পর্যন্ত ৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে।
একই সাথে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.