|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
১১ জুন ১১ পৌরসভাসহ ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২১
স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে।
এছাড়া সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ই জুলাই অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ০২/০৬/২০২১ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে ১১ই এপ্রিল এসব ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১লা মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.