|| ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ভারতে নাগরিকত্ব দেয়ার ঘোষণা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২১
ভারতের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। গত শুক্রবার এ ঘোষণা দেয়া হয়।
ভারতের একটি খবরে বলা হয়, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অ-মুসলিমদের (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
একই সঙ্গে মুসলমান ছাড়া অন্য সবাই যাতে অবিলম্বে আবেদন করেন, সেই আমন্ত্রণবার্তাও দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়। প্রসঙ্গত, ২০১৯ এর নাগরিকত্ব আইন (সিএএ) পাসের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.