|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ছাগলনাইয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত ওসি শহীদুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২১
ফেনীর ছাগলনাইয়া থানা নবাগত ওসি মোঃ শহীদুল ইসলামের সাথে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) বাদ মাগরিব ওসির নিজ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোঃ শহীদুল ইসলাম দৈনিক বাংলার অধিকার কে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি উপজেলা কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা, মোঃ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, বর্তমান ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোঃ শাহ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আলম নিলু, দপ্তর সম্পাদক এনায়েত উল্লাহ সোহেল, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক যতিন্দ্র সুত্রধর, কার্যকরী সদস্য মোঃ জিয়াউল হক রুবেল, নিজাম উদ্দিন মজুমদার সজিব, কফিল উদ্দিন মজুমদার, মাজহারুল ইসলাম ভূঁইয়া, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, কাউসার শিকদার পিনু ও সেপাল নাথ সহ প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.