|| ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়া ঘোপালে ১৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ নতুন সমিতি বাজার নামক স্থানে ১৫০ পিস ইয়াবা সহ মোঃ আরিফুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (৬ মে) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নির্দেশনায় অনুযায়ী ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন মিয়ার সহায়তা এসআই ছায়েদুর রহমান পিপিএম এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ মাদক কারবারিকে হাতেনাতে ১৫০ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়।
ঘোপাল তদন্ত কেন্দ্রের এসআই ছায়েদুর রহমান পিপিএম দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন সমিতি বাজার এর ১০০ গজ পূর্বে রেললাইনের ৫০ গজ পশ্চিমে বাগানের মধ্যে ১৫০ পিস ইয়াবা সহ আসামী মোঃ আরিফুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। আসামীকে আটকের সময় তার সাথে থাকা নিজকুন্জরা রহিম উল্যাহ ও মনোয়ারা বেগম এর ছেলে মোঃ শাহদাত হোসেন সহ অজ্ঞাত আরো ২/৩ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসামী মোঃ আরিফুল ইসলাম ঘোপাল ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের নজির কেরানী বাড়ির মোঃ শহীদ উল্যাহর ছেলে।
আসামী মোঃ আরিফুল ইসলাম এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.