|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গোমস্তাপুরে ছাত্রলীগের ইফতারি বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২১
যার মূলনীতি শিক্ষা,শান্তি, প্রগতি সেই ধারাকে সমুন্নত রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা ছাত্রলীগের আয়োজনে রাস্তার পথচারী ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর, সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস,দপ্তর সম্পাদক জনি,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন,গোমাস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমন,বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.