|| ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
বিরামপুরে বোরো ধান কাটা শুরু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২১
বিরামপুর উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের আশাতীত ফলন ও অধিক বাজার মূল্য পেয়ে কৃষকরা পুলকিত হয়ে উঠেছেন। বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল দৈনিক বাংলার অধিকার কে জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো রোপন করা হয়েছে। কৃষকদের রোপনকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে,মিনিগেট, জিরাশাইলরাশাইল,ব্রি-২৮,২৯,৫৮,৭৪,৮১,৮৮,৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলার বোরো ক্ষেতে কোন রোগ বালাই নেই এবং অনুকুল আবহাওয়া থাকলে এবার বিরামপুর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.