|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের কোচ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২১
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের কোচ- নির্ধারিত সময়ের দুইদিন আগে আজ বুধবার দুপুরে ৩টার দিকে মোট ছয় কোচের মধ্যে ১ম চলানে একটি কোচ সেট ঢাকায় এসে গেছে।
জানা যায়, গত ৩১ মার্চ বিকেল ৪টা ১৮ মিনিটে মেট্রোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে এসে পৌঁছায়।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা থাকলেও তা নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি ঢাকায় এসে পৌঁছায়।
গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক। ৩১ মার্চ বিকেলে মোংলা বন্দরে এসে পৌঁছায় বলে জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.