|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হাজীগঞ্জ ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২১
গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে স্মারকলিপি তুলে দেন বিএমএসএফ এর চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জাগরণ ও দ্য ডেইলি ট্রাইবুনালের চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ উপজেলার আহবায়ক দৈনিক কালের কন্ঠ ও চাঁদপুর কন্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, সদস্য সচিব দৈনিক সংবাদ প্রতিদিন ও ইলশেপাড়ের হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, কার্যকরি সদস্য হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম ও দৈনিক চাঁদপুর দর্পণের হাজীগঞ্জ প্রতিনিধি সদস্য সুজন দাস।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় ইউএনওদের মাধ্যমে বিএমএসএফ এর একই স্মারকলিপি জমা দেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.