|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শাহরাস্তিতে বেগম জিয়ার রোগ মুক্তিতে মিলাদ মাহফিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২১
বিরোধীদলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি চেয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে শাহরাস্তি উপজেলা বিএনপি।
এসময় শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান, যুগ্ন আহ্বায়ক মোঃ শাহজাহান সম্রাট, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মনির হোসেন, সাইফুল ইসলাম রাজু, হাবীবুর রহমান, নব-গঠিত ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক তানজিল হোসেন রাজু, শরাফত করিম শামীম, মোবারক হোসেন সোহেল, রাজু পাটোয়ারী, জিয়াউর রহমান, জিহাদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
১২ এপ্রিল সোমবার বাদ আছর শাহরাস্তি চিশতিয়া জামে মসজিদে এটি আয়োজিত হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম'র সুযোগ্য স্ত্রী, তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের দরদী জননী বেগম খালেদা জিয়াসহ করোনায় আক্রান্ত দেশবাসীর রোগমুক্তিতে
মিলাদ শেষে মোনাজাতে দোয়া করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.