|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়’র অভিভাবক কমিটির শ্রদ্ধাঞ্জলি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২১
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোঃ মহসিন আলী ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক'র নেতৃত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে যারা স্বাধীনতা অর্জনে আত্মাহুতি দিয়েছে সেই সকল বীর সেনানী শহীদদের প্রতি রুহের মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এসময় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ জহিরুল হক, ইউপি সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব শর্মা, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.