|| ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়া উত্তরাঞ্চলের মাটি খেকো নাসির মেম্বারের এক লক্ষ টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২১
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুর্বদেবপুর গ্রামের মাটি খেকো, হত্যা মামলার আসামী, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, উত্তরাঞ্চলের সকল অপকর্মের মূল হোতা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার নাসির উদ্দীন কে ফসলি জমির মাটি কাটার অপরাধে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। উল্লেখ্য যে ১৩ই মার্চ শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলামের নিকট। তিনি টেলিফোন পাওয়া মাত্রই ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ'র সাথে যোগাযোগ করে পুলিশ প্রশাসন নিয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তিনি একটি ড্রেজার মেশিন ও দুইটি নাম্বার বিহীন পিকাপ জব্দ করেন। এব্যাপারে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান ফসলি জমিরক্ষায় সরকারের নিয়মঅনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.