|| ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার নতুন প্রেসক্লাবের কমিটি গঠন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২১
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নতুন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকাল ১০টায় হরিপুর উপজেলা নতুন প্রেসক্লাব এর কার্যালয়ে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি কবিরুল ইসালাম কবিরকে সভাপতি ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে হরিপুর উপজেলা নতুন প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটির ঘোষনা করা হয়েছে৷
১৩ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা হরিপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোজাফফর আহম্মেদ মানিক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম প্রধান, হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.