|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
বিরামপুরে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২১
দিনাজপুরের বিরামপুরে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার হয়েছে বলে জানা যায়। জানা যায়,উপজেলার কুন্দন মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৪০) নামের যুবক মাদকদ্রব্য সহ বিরামপুর থানা পুলিশ গ্রেফতার করেন।
১২ই (মার্চ) বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ফরিদুলের বাড়িতে গেলে গোপনে নিজ বাড়ি থেকে
হাতে নাতে ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। জানা যায়,ফরিদুল তার নিজ বসত বাড়ি থেকে নিয়মিত ভাবে উক্ত মাদকদ্রব্যের ব্যবসা করে থাকেন। উক্ত গ্রেফতার কৃত ফরিদুলের নামে বিরামপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৮,তারিখ-১২/০৩/২০২১।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.