|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২১
করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই স্লোগান কে সামনে রেখে
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার ৮ মার্চ বেলা ১১ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরনের আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গজারিয়া-মুন্সীগঞ্জ - ০৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.