|| ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কমলনগর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২১
লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ মার্চ) বিকালে কমলনগর থানা প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম আইয়ুব, বীর মুক্তিযোদ্ধা ইসলাম মফিজুল ইসলাম, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.