|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
মঠবাড়িয়ায় মন্দিরের প্রতিমা ভাঙচুর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২১
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাগল ক্ষেতে ঢুকে ফসল খাওয়াকে কেন্দ্র করে বিরোধে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকালবেলায় উপজেলার দক্ষিণ সোনাখালী নীলকান্ত মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত স্থানীয় কুদ্দুস হাওলাদারের ছেলে কবির ও মধ্য সোনাখালী ফজলুল হক হাওলাদারের ছেলে নাছিরকে আটক করেছে। তবে স্বজনদের দাবি নাছির মানসিক প্রতিবন্ধী।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.