|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
দিনাজপুরে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন ত্রাণ পরিচালনা কমিটি – জেলা আওয়ামীলীগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২১
বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এর আয়োজনে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগ - ত্রাণ পরিচালনা কমিটি।
২৭ জানুয়ারি, ২০২১ বুধবার বিকেল ৪টায় দিনাজপুর শহরের শিক্ষা দপ্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রাণ পরিচালনা কমিটির সদস্য-সচিব মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মহিবুল) এর প্রানবন্ত সঞ্চালনায় শীতবস্ত্র অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. বজলুল হক ও মো. আলাউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আব্দুল করিম ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান (নভেল)।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী রঞ্জু, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো. সালাউদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আবুল কালাম রাজু, পূর্ব চাউলিয়াপট্টি মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মনা, মুদিপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মো. আরাফাত উল্লাহ খোকন ও সদস্য এম. এ কাইয়ুম দীলিপ সহ ২নং ওয়ার্ড আওয়ামীলীগ-মহল্লা কমিটির নেতা-কর্মীরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা প্রভাষক মোঃ মাসুদ হোসেন, ছাত্রলীগ নেতা মো. নোমান আহমেদ, ছাত্রলীগ নেতা নৈঋত দত্ত, ছাত্রলীগ নেতা হিমেল ও ছাত্রলীগ নেতা ইশতিয়াক সহ অন্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.