
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ফেনী জেলার সাবেক সিভিল সার্জন ডা: ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী হাসান আহমেদ স্বপনের পরিচালনায় বক্তব্য দেন, সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আ: রব,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,এটিম আব্দুল মতিন.একেএম সাখাওয়াত হোসেন,জহন্নাথ চন্দ্র বণিক,মুগদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা: এম.এ তাহের নয়ন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান উল্যাহ বাবুল,নন্দনপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক আবু মুসা,ওই বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি কাজী সফিকুর রহমান,প্রাক্তন ছাত্র মো: হুমায়ুন কবির,সাইফুল ইসলাম,শরীফুল ইসলাম,মো: শাহাবুদ্দিন ও রীনা আক্তার প্রমুখ। পরে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের অবসরজনিত বিশেষ সন্মাননা স্বারক ও উপহারস্বরূপ পুরস্কার সামগ্রী তুলে দেয়া হয়।
কচুয়া: কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিচ্ছেন ফেনী জেলার সাবেক সিভিল সার্জন ডা: ইসমাইল হোসেন সিরাজী।