|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী কুয়াকাটা সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু / দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২১
পটুয়াখালী
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামের এক যুবক পর্যটকের মত্যু হয়েছে।
আজ বুধবার ২০/০১/২০২১ ইং আনুমানিক বারোটার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে জিরো
পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
তার সহ পাঠিদের কাছ থেকে জানাগেছে , যে মৃত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ সকালে বাবুল ও তার ছেলে মাহিম সহ।
প্রায় ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় ভ্রমনে আসেন। পরে আজ দুপুরে
তারা তিন চারজন মিলে সৈকতে গোসল করেতে নামেন। এসময় বাবুল
উচ্ছাসিত হয়ে লাফ দিয়ে মাটিতে পরে ঘারে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন।
স্থানীয়রা তাৎক্ষনিক বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে
আসা হয়েছে।
পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.