|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২১
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জন হয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।
শুক্রবার সকালে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এদিকে মাজেন শহরের উত্তরে একটি হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অনেক রোগী ও কর্মী আটকা পড়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.