|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
ভারতের চলচ্চিত্র উৎসবে বিশেষ সুযোগ পাচ্ছে বাংলাদেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২১
ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) প্রথমবারের মতো ‘কান্ট্রি ইন ফোকাস’-এর সম্মান পাবে বাংলাদেশ। গোয়াতে চলতি মাসের ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত ‘হাইব্রিড ফরম্যাটে’ এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের আগে গত রোববার (১০ জানুয়ারি) রাতে ভারতের তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে বাংলাদেশকে এ সম্মান দেওয়ার কথা জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘কান্ট্রি ইন ফোকাস’ হলো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ সেগমেন্ট, যেখানে একটি বিশেষ দেশের ‘সিনেমাটিক উৎকর্ষ ও অবদান’-কে সম্মান জানানো হয়। আইএফএফআই-এর ৫১তম বর্ষে সেই স্বীকৃতি দিচ্ছে ভারতের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ বাংলাদেশ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.