|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
কচুয়ায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২১
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে গৌরিপুর-কচুয়া আঞ্চলিক সড়কের সাচার এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল,সদস্য সচিব মোশাররফ হোসেন রুবেল,যুগ্ন আহ্বায়ক মোস্তফা কামাল,মাসুদুল হাছান,মোস্তফা কামাল কিরণ,সদস্য রায়হান হোসেন মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কচুয়ায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.