|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস থাকছে না-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২১
গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, পুরো পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও সংলগ্ন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গতকাল মঙ্গলবার তিতাস জানায়, আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.