|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
ডোপ টেস্টে ধরা খেয়ে চাকরিচ্যুত এসআই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২১
ঢাকা মহানগরের পল্লবী থানার এক পুলিশ সদস্যকে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার দিনভর পল্লবী থানায় এ নিয়ে বেশ আলোচনা ও সমোচলনা ছিল বেশ।
চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যের নাম আরিফ হোসেন মল্লিক। তিনি পল্লবী থানায় এসআই পদে কর্মরত ছিলেন।জানাযায় সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সহস্রাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে।
এর মধ্যে পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকও রয়েছেন।
ডিএমপির সদর দফতরের তালিকা অনুযায়ী, এসআই আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আরিফ বলেন, সোমবার আমাকে রাজারবাগে ক্লোজড করা হয়েছে।
তবে তিনি চাকরিচ্যুত হওয়ার বিষয়টি এড়িয়ে যান। পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে শুনেছি। এখনও কাগজপত্র হাতে পাইনি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.