|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সেরা ভ্যাটদাতার পুরস্কার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২০
আজ জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে উৎপাদন শ্রেণিতে গত ২০১৮-১৯ অর্থবছরের সেরা ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে ফেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।
ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সেরা করদাতা হিসেবে ফেয়ার ইলেক্ট্রনিক্স সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব ভ্যাট সম্মাননা সনদ ও ক্রেস্ট নেন। এসময় উপস্থিত ছিলেন অনন্যারা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.