|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
২৫ পুলিশ সুপারকে বদলি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়—জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তবে ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাগুলোর কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনি বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.