|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ায় আলহাজ্ব গনি আহাম্মদ স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২০
ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নে পশ্চিম ঘোপালে আলহাজ্ব গনি আহাম্মদ স্বাস্থ্য কমপ্লেক্স নামক একটি সেবামূলক দাতব্য চিকিৎসালয়'র যাত্রা শুরু হয়। বুধবার (০৯ ডিসেম্বর) আলহাজ্ব গনি আহাম্মদ স্বাস্থ্য কমপ্লেক্স নামক সেবামূলক দাতব্য চিকিৎসালয়টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উক্ত দাতব্য চিকিৎসালয়ের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক, দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গনি আহাম্মদ।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের সময় এতে উপস্থিত ছিলেন ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ. এম আজিজুল হক মানিক, ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, সমাজ কর্মী মোঃ ফয়সাল ভূইয়া, জিয়া উল হক মিলন, মোশাররফ হোসেন, দাতব্য চিকিৎসালয়ের জমিদাতা মোঃ সিরাজ উদ্দিন, মোঃ মহিউদ্দিন, মোঃ জসীম উদ্দিন ও মোঃ নিজাম উদ্দিন।
জাবালে নুর জামে মসজিদের মুয়াজ্জিন ইকবাল হোসেন'র পরিচালনায় দাতব্য চিকিৎসালয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.