|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর, ২০২০
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া পৌরসভার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে একটু আগেভাবেই দলের প্রার্থিতার বিষয়টি গুছিয়ে রাখছে আওয়ামী লীগ।
ওই দুটি পৌরসভাতেই প্রার্থীর প্যানেল বাছাইয়ে শুক্রবার ভোটের আয়োজন করা হয়। আর প্রার্থীর প্যানেল বাছাইয়ে কসবাতে বেশ চমক সৃষ্টি হয়।
অপ্রত্যাশিতভাবে এগিয়ে যান খুব বেশি আলোচনায় না থাকা এক প্রার্থী। অন্যদিকে আখাউড়াতে প্রত্যাশিতভাবে বর্তমান মেয়র এগিয়ে থাকলেও আরেকজন খুবই কাছাকাছি ছিলেন।
এদিকে প্রার্থী বাছাইয়ের পৃথক দুই আয়োজনেই ঢাকা থেকে ভার্চুয়্যালি যুক্ত হন কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.