|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় জেলা পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে রিক্সা ও ভ্যান বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে কচুয়ায় হত দরিদ্রদের মাঝে রিক্সা-ভ্যান বিতরন করা হয়েছে। মঙ্গলবার কচুয়া ডাক বাংলা হত দরিদ্রদের মাঝে রিক্সা-ভ্যান বিতরন করা হয়। চাঁদপুর জেলা পরিষদ ১৪নং ওয়ার্ড এর সদস্য জোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জাব্বার বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল খায়ের রুমি প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেন,মামুনুর রশিদ, জিলানী হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় জেলা পরিষদের উদ্যোগে রিক্সা-ভ্যান বিতরন করছেন অতিথিবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.