|| ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২০
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীগন নিরঙ্কুশ বিজয় পেয়েছেন।
১০ ই আগস্ট রোজ শনিবার সকাল ৯ ঘটিকা হতে এই প্রথম বারের মতো ইলেকট্রনিকস ভোটিং মেশিন ( ই ভি এম)এর মাধ্যমে পৌরসভার ১৫ টি ওয়ার্ডে এক যোগে ভোট শুরু হয়।আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী এ্যাড,জিল্লুর রহমান জুয়েল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।বেসরকারি হিসেব মতে তিনি ৩৪ হাজার ৮ শত ২৫ ভোট পেয়ে তিনি চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেনত।

তার নিকটতম প্রতিদ্বন্দী বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি ৩ হাজার ৬ শত ১৩ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ২ শত ৩৩ ভোট।চাঁদপুর পৌরসভা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ৮ শত ৮৬ ভোট যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯ হাজার ৮ শত ৫৯ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫৮ হাজার ৮ শত ৫৯ জন।এর মধ্যে আজকের নির্বাচনে মোট ৩৯ হাজার ৭ শত ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১৫ জন কাউন্সিলর ই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগন নির্বাচিত হয়েছেন এবং ৫ টি সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবেও আওয়ামী লীগের মনোনীত নারী কাউন্সিলগন নির্বাচিত হয়েছেন।

Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.