|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুরে পুকুরে ডুবে প্রান হারালো দুই শিশু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ সেপ্টেম্বর, ২০২০
মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কৃষ্ণনপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিশুরা হলো ওই এলাকার সেলিম মোল্লার শিশুকন্যা সেলিনা (৬) ও তার চাচাতো বোন মুনিরা (১০)।
শিশুদের পারিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শিশু সেলিনা ও তার চাচাতো বোন মুনিরা। প্রথমে সেলিনা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে মুনিরাও পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।এ সময় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফয়সাল বলেন, ‘দুপুরের দিকে উপজেলার শৌলডুবি এলাকার পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখতে পাই এখানে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.