|| ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা পাটকেলঘাটায় রাস্তা সংস্কারে পাটকেলঘাটা থানা পুলিশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২০
বাসুদেব দাশ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- বর্তমান করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশের কার্যক্রম চোখে পড়ার মত। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে থানা পুলিশ সদস্যরা। করোনা পরিস্থিতিতে পাটকেলঘাটা থানার অধিভুক্ত জনগণকে সচেতন করার পাশাপাশি এলাকাবাসীকে নিরাপদ রাখার স্বার্থে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউনসহ তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে পাটকেলঘাটা থানা কুইকরেসপন্স টিম। শুধু তাই করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের দাফনকার্য পর্যন্ত সম্পন্ন করছে উক্ত টিম। ইতিমধ্যে বিভিন্ন অনলাইন পত্রিকায় পাটকেলঘাটা বাজারের বিভিন্ন রাস্তার বেহাল দশার সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে। এক্ষেত্রেও এগিয়ে আসতে দেখা গেল পাটকেলঘাটা থানা পুলিশকে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত)/মোঃ জেল্লাল হোসেন স্যার এবং পাটকেলঘাটা থানার সকল অফিসার ফোর্সের সহায়তায় পাটকেলঘাটা বাজার এলাকায় জরাজীর্ণ (ভাঙ্গা) রাস্তার সংস্কার পূর্বক জনসাধারনের চলাচল উপযোগী করা হয়। এসময় উপস্থিত সকল জনগনকে এরুপ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য আহব্বান জানানো হয়। থানা পুলিশের কার্যক্রমে স্থানীয় জনগণসহ পাটকেলঘাটা বাজারে দূর থেকে আগত জনগণ পাটকেলঘাটা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.