|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নান্দাইলে করোনা আক্রান্ত যুবকের মৃত্যু – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২০
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি :- ময়মনসিংহের নান্দাইলে করোনা আক্রান্ত হয়ে মুরসালিন( ২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ এবি এম মসিউল আলম। মুরসালিন,উপজেলার শেরপুর ইউনিয়নের পাছঁরুখী গ্রামের সাইদুর রহমানের পুত্র। মুরসালিন ঢাকায় একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিল বলে প্রতিবেশী সূত্রে জানা গেছে। জ্বর গত দুইদিন পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সে । সেখানে করোনা পজিটিভ ধরা পড়ে। গতকাল প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যা ৭ টায় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ এস,কে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।। আজ সকাল সাড়ে ৫ টার দিকে সেখানে মৃত্যু বরণ করে। মৃতদেহ পরিবাবের লোকজন গ্রহণ করে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যাবস্থা গ্রহণ করেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.