|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তালার পাটকেলঘাটায় শুক্রবার আরও একজন করোনা রোগী সনাক্ত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২০
বাসুদেব দাশ সাতক্ষীরা জেলা প্রতিনিধি "দৈনিক বাংলার অধিকার" সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে নতুন আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। নাম মোঃ মনিরুজ্জামান। বয়স ৩৩। এছাড়া সাতক্ষীরা প্রথম দুই পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্তসহ বিগত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় মোট সনাক্ত হয়েছে ১০ জন। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। নতুন করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, ১। নাসির উদ্দীন পলাশপোল, সাতক্ষীরা, ২। প্রদীপ দত্ত, পুরাতন সাতক্ষীরা, ৩। দীপঙ্কর, ইটাগাছা সাতক্ষীরা, ৪। সৈয়দ মিজানুর রহমান, পলাশপোল, সাতক্ষীরা, ৫। নাঈম, মমরেজপুর, ভাড়াশিমলা, কালিগঞ্জ, ৬। নজরুল ইসলাম, বেলেডাঙ্গা বাজার, কৃষ্ণনগর, কালিগঞ্জ, ৭। মনিরুজ্জামান তালা, সাতক্ষীরা, ৮। শহিদুল ইসলাম, কলারোয়া সাতক্ষীরা, ৯। হাফিজুর, সদর থানা ও ১০। নাসির উদ্দীন, কলারোয়া থানা। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত জেলায় মোট ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে এর মধ্যে সুস্থ হয়ে গেছেন ৩১ জন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.