|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই কিশোরী বান্ধবীর ঝুলন্ত লাশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২০
বুধবার সন্ধ্যায় কুটি ইউনিয়নের কুটি পোস্ট অফিসের পেছনের সিঁড়িতে তাদের লাশ পাওয়া যায়।
১৩/১৪ বছর বয়সের এই দুই কিশোরীর বাড়ি কুটি গ্রামের উত্তরপাড়া বলে পুলিশ জানিয়েছে।
কসবা থানার ওসি লোকমান হোসেন জানান, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দুই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, “নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। এই দুই কিশোরী সারাদিন একসাথেই চলাফেরা করত। তারা পরস্পরের বান্ধবী বলে পরিবারের লোকজন জানিয়েছে।”
ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
“সুরতহাল রিপোর্টে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী কারণে তারা আত্মহত্যা করেছে কেউ বলতে পারছে না।”
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে তিনি জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.