|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক ফোরাম এর কমিটি গঠন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২০
স্টাফ রিপোর্টর: জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক ফোরাম এর কমিটি গঠন। ৬ জুন (শনিবার) বিকালে রাজধানী পল্টনে অস্থায়ী কার্য্যালয় এ ডাঃ সামছুজ্জোহা আলমের সভাপতিত্বে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক ফোরাম এর কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটি ১৫ জুলাইয়ে পূর্নাঙ্গ কমিটি আকারে রূপ নিবে। এই ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা, মতামত ও যোগাযোগের জন্য অনুরোধ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। কমিটিতে ডা. সামছুজ্জোহা আলম সভাপতি ও ডা. কাজী মাহাবুবুল আলম সেলিমকে সাধারণ সম্পাদক এবং – ডা. মামুন হাসিব ভুইয়াকে সাংগঠনিক সম্পাদক করে এ আংশিক কমিটি ঘোষনা হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি ডা. সামছুজ্জোহা আলম জাগোকণ্ঠকে বলেন, ‘করোনার এ মহামারিতে আমরা ছোট পরিসরে অল্প সংখ্যক লোক নিয়ে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক ফোরাম এর কমিটি গঠন করলাম। আমাদের ঘোষিত আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আমরা পূর্নাঙ্গ কমিটি করতে সক্ষম হবো। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা ও তার রোগ মুক্তির জন্য দোয়া চাই’।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.