|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের শোক প্রকাশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২০
বাসুদেব দাশ।। সাতক্ষীরা, জেলা প্রতিনিধি:- সাবেক স্বাস্থ্য, স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সফল মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দ দলের মুখপাত্র, জাতীয় চার নেতা ক্যাপ্টেন শহীদ মুনসুর আলী’র পুত্র মোহাম্মদ নাসিম। আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টায় ঢাকাস্থ শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোহাম্মদ নাসিম একজন বীর মুক্তিযোদ্ধা ও দলের অন্যতম দক্ষ সংগঠক ছিলেন।তার মূত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল এবং দেশ একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে হারাল। তার পিতা ছিলেন জাতীয় চার নেতার অন্যতম জাতীয় নেতা ক্যাপ্টেন শহীদ মনসুর আলী। দেশের রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.