|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ার দুই বীর মুক্তিয়োদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন পৌর মেয়র এম. মোস্তফা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ার দুই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ছাগলনাইয়া সর্বস্তরে জনগনের কাছে যেন এক শোকের ছায়া নেমে পড়েছে। সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাষ্টার মফিজুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি এম. মোস্তফা। পৌর মেয়র এম. মোস্তফা বলেন, মুক্তিযুদ্ধের দুই এই বীর সেনানী ও সংগঠক আবু তাহের চৌধুরী ও মাষ্টার মফিজুল করিমের মৃত্যুতে ছাগলনাইয়া উপজেলা বাসির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা কখনো পূরণ হবার নয়। আলোকিত সমাজ বির্নিমানে তাদের ভুমিকা ছিল অপরিসীম। পৌর মেয়র আরো বলেন, আমাদের মাঝে তারা দুইজন অমর হয়ে থাকবেন তাদের কর্মের মাধ্যমে। তিনি শোক সন্তপ্ত পরিবার'র প্রতি সমবেদনা জানিয়ে মহান রাব্বুল আলামিনের নিকট তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ্ পাক্ যেন সর্বোচ্ছ জান্নাতুল ফেরদাউস দান করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.