|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
কচুয়া প্রতিদিন পরিবারের ঈদপূর্নমিলনী ও আলোচনা সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ ‘জানবো, জানাবো’এই স্লোগানে কচুয়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল কচুয়া প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে ঈদপূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কচুয়া প্রতিদিন অস্থায়ী কার্যালয়ে সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে কচুয়া অ্যাড মিডিয়া সেন্টার কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। কচুয়া প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রতিদিনের প্রধান সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আতাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: ইসমাইল ভূঁইয়া ও তরুন সমাজসেবক মো: গিয়াস উদ্দিন প্রধান। বক্তব্য রাখেন, কচুয়া প্রতিদিনের বার্তা সম্পাদক মো: মাসুদ রানা,সহ-সম্পাদক কবি হাসান আল মাহমুদ,সহ-সম্পাদক শরীফুল ইসলাম আরশ ও সহ-সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব। সভায় কার্যকরী পদবী নির্ধারন, বস্তু নিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টালটি সাধারন মানুষের জনপ্রিয় করে তুলতে আলাপ আলোচনা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.