|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফেনী ২ আসন’র সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি’র মা ও বড় ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন জাতীয় ইসলামিক ফাউন্ডেশন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বুধবার (২৭ মে) ছাগলনাইয়া উপজেলাব্যাপি প্রতিটি মসজিদে যখন ফেনী ২ আসন'র সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি'র সদ্য প্রয়াত রত্নগর্ভা মা দেল আফরোজ বেগম ও বড়ভাই সদ্য প্রয়াত জসীম উদ্দিন হাজারী'র রুহের বিদেহী আত্মার মাগফেরাত অনুষ্ঠিত হয়, তখনই ছাগলনাইয়া বাঁশপাড়ার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মরহুম আবদুল কাদের মজুমদার'র সুযোগ্য সন্তান জাতীয় ইসলামিক ফাউন্ডেশন'র পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার (বাদল) এর ব্যবস্থাপনায় ঢাকা কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকারমে সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুম ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত অনুষ্ঠান'র আয়োজন করা হয়। আজ বাদ আসর ইসলামিক ফাউন্ডেশন'র পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার বাদল'র নেতৃত্বে বায়তুল মোকারম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক'র পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন'র পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার বাদল, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শাহদাত হোসেন সোহেল, কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার তারেক রহমান সহ আ'লীগের সহযোগি সংগঠন'র নেতাকর্মি সহ বিপুল সংখ্যক মুসল্লিগন। অনুষ্ঠান শেষে বায়তুল মোকারম'র আ'লীগের নেতাকর্মি সহ সকল মুসল্লি মহান রাব্বুল আলামিনের কাছে মরহুম ও মরহুমাকে যেন সর্বোচ্ছ জান্নাতুল ফেরদাউস দান করে বেহেস্ত নসিব করেন সে জন্য মোনাজাত করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.