|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বেঁচে নেই লাখো জনতার মতিন স্যার – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২০
রকি চন্দ্র সাহা, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনের ৪ বারের সাবেক সাংসদ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এম এ মতিন আর বেঁচে নেই(ইন্না লিল্লাহি..... রাজেউন)। ২৬ মে মঙ্গলবার রাজধানীর রেডিসন হসপিটালে সকাল ৯.১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এমএ মতিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।তিনি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদের দায়িত্ব পালন ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। এম এ মতিন একসময় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.