|| ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের নিদের্শনায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলা তিন ছাত্রলীগ নেতাদের উদ্যোগে পথচারী ও রিক্সা, সিএনজি ও শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের নির্দেশক্রমে শুক্রবার কচুয়া বিশ^রোড এলাকায় উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব বেপারী, ইমাম হোসাইন ও শাহাদাতের নিজ অর্থায়নে শ্রমজীবীদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করায় কচুয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রতিনিয়ত তারা করোনা সংক্রমনে সংকটে থাকা কৃষকের বোরো ধান কাটা, কৃষকের জমিতে আউশ ধান রোপণ ও ভুট্টা তুলে কৃষকের ঘরে তোলে প্রশংসা কুড়িছেন। তাদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানান কচুয়া উপজেলা সচেতন নাগরিক। এসময় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম,যুবলীগ নেতা জুলফু, ছাত্রলীগ নেতা জিসান, সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.