|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
কচুয়ায় শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়াঃ চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের উদ্যোগে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল বাসস্ট্যান্ড এলাকায় ২০০ রিক্সা চালক ও পথচারীর মাঝে এসব ইফতার বিতরন করা হয়। কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন হাবিব মজুমদার জয়, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আশেকুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সৌরভ,ফয়সাল ভূইয়া,সদস্য আলমগীর হোসেন,বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহাগ সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.