|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
রাজশাহী কারাগারে ১ জন হাজতির মৃত্যু – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২০

আকাশ সরকার রাজশাহী ব্যুরো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন খন্দকার (৩৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টায় রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সুজন খন্দকার নওগাঁ সদরের দক্ষিন পাড়া এলাকার মাহাতাব খন্দকারের ছেলে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, সুজন খন্দকারকে চিকিৎসার জন্য গত ২৪ এপ্রিল নওগাঁ কারাগার হতে রাজশাহী কারাগারে নিয়ে আসা হয়। কারা অভ্যন্তরে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তিনি মৃত্যুবরণ করেন। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় অস্ত্র মামলা রয়েছে। তার হাজতি নম্বর ৩৬৯৪/২০।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.